আইনি
শর্তাবলী
১. সেবা সম্পর্কে
কাগজব্রো একটি অনলাইন প্রিন্ট ও অর্ডার প্ল্যাটফর্ম। আমরা গ্রাহকের আপলোড করা পিডিএফ ফাইল প্রিন্ট করে কুরিয়ারের মাধ্যমে ঠিকানায় পৌঁছে দিই।
২. অর্ডার ও পেমেন্ট
অর্ডার নিশ্চিত হবে শুধু পেমেন্ট সম্পন্ন হওয়ার পর। পেমেন্ট প্রক্রিয়া বিকাশ মার্চেন্ট গেটওয়ের মাধ্যমে নিরাপদে সম্পন্ন হয়। কোনো কারণে পেমেন্ট ব্যর্থ বা বাতিল হলে অর্ডার তৈরি হবে না।
৩. ফাইল ও কপিরাইট
আপলোড করা সকল ফাইলের কপিরাইট বা ব্যবহারের অধিকার গ্রাহকের। কাগজব্রো ফাইলের কনটেন্টের জন্য দায়ী নয়। ফাইল আপলোডের ৭ দিন পর তা সার্ভার থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।
৪. ডেলিভারি
ডেলিভারির সময় উল্লেখিত সময়সীমা আনুমানিক। প্রাকৃতিক দুর্যোগ বা কুরিয়ার সার্ভিসের কারণে বিলম্ব হলে আমরা দায়ী নই, তবে যথাসম্ভব দ্রুত সমাধানের চেষ্টা করি।
৫. বাতিল ও রিফান্ড
প্রিন্ট শুরু হওয়ার আগে অর্ডার বাতিল করা যাবে। প্রিন্ট শুরু হয়ে গেলে রিফান্ড সম্ভব নয়। ডেলিভারিতে ত্রুটি থাকলে আমরা পুনঃপ্রিন্ট করে পাঠাই।